টনসিল অপারেশন পরবর্তী উপদেশ:
- বাড়ীর স্বাভাবিক খাবার যেমন, ভাত, মাছ, মাংস, ডিম, ফলমূল, শাক সবজি খাবেন তবে নরম করে রান্না করতে হবে।
- প্রচুর পরিমাণে তরল যেমন সুপ, দুধ, জুস খাবেন।
- গরম ও শক্ত খাবার নিষেধ।
- দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকবেন।
- অপারেশনের পর ধুমপান করবেন না, নইলে রক্তপাত হতে পারে।
- সকাল বিকাল আধা ঘণ্টা করে চুইংগাম চিবাবেন।
- অপারেশনের পর দুই কানে ব্যথা হতে পারে, এতে ভয়ের কারন নেই।
- অপারেশনের পর ক্ষত স্থান এক মাস সাদা থাকে এটা স্বাভাবিক।