টনসিল অপারেশন পরবর্তী উপদেশ:

  • বাড়ীর স্বাভাবিক খাবার যেমন, ভাত, মাছ, মাংস, ডিম, ফলমূল, শাক সবজি খাবেন তবে নরম করে রান্না করতে হবে।
  • প্রচুর পরিমাণে তরল যেমন সুপ, দুধ, জুস খাবেন।
  • গরম ও শক্ত খাবার নিষেধ।
  • দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকবেন।
  • অপারেশনের পর ধুমপান করবেন না, নইলে রক্তপাত হতে পারে।
  • সকাল বিকাল আধা ঘণ্টা করে চুইংগাম চিবাবেন।
  • অপারেশনের পর দুই কানে ব্যথা হতে পারে, এতে ভয়ের কারন নেই।
  • অপারেশনের পর ক্ষত স্থান এক মাস সাদা থাকে এটা স্বাভাবিক।